মেহেরপুর নিউজঃ মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির মেহেরপুর পৌরসভার কালাচাঁদপুর এলাকায় অবস্থিত জিয়ালা খাল পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি সরকারি নির্দেশনার আলোকে জেলার সকল খননযোগ্য খালের তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি খালসমূহের স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন, জনদুর্ভোগ লাঘব এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিত ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট