মেহেরপুর নিউজঃ ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে মেহেরপুর জেলার মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ। বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর ফলাফল প্রকাশ করে।
এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৮২ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২৩ জন মেধাবৃত্তি এবং ৩১ জন সাধারণ বৃত্তি লাভ করেছে। সব মিলিয়ে ৫৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টরা জানান, এ ফলাফল অর্জনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি সন্ধানী সংস্থা কৃতজ্ঞ। পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।