মেহেরপুর নিউজ, ২৬ ডিসেম্বর :
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার খাস জমি বন্দবস্ত কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক আতাউর গনির সভাপতিতে ¡ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম , জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক অরিনন্দ কুমার প্রমুখ।