বর্তমান পরিপ্রেক্ষিত

জেলার সবচেয়ে বয়স্ক বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

April 02, 2024

মেহেরপুর নিউজ ঃ

মেহেরপুর জেলার সবচেয়ে বয়স্ক বীর মুক্তিযোদ্ধা মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এস এম আলামিন ইন্তেকাল করেছেন। (ইন্না—— রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (১০৫) বছর।

সোমবার দিবাগত রাতে মেহেরপুর-২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এস এম আলআমিন এর তিন কন্যা, নাতি, নাতনি সহ অসংখ্য গুণাগ্রহী রয়েছে।

১৯৭১ সালের যুদ্ধকালীন সময় এস এম আলআমিন আনসার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর এস এম আলআমিন চাকুলিয়া প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করেন। এবং ৮ নং সেক্টর কমান্ডারের সাব সেক্টর কমান্ডার এ আর আজম চৌধুরীর সাথে বিভিন্ন ক্যাম্পে প্রশিক্ষণ দেখভাল করতেন। এস এম আলামিন ছিলেন মেহেরপুর জেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা।