মেহেরপুর নিউজ, ৮ এপ্রিল : মেহেরপুরের নবাগত জেলা ও দায়রা জজ এস এম আব্দুস সালাম বলেছেন আপনারা জেলা আইনজীবী রয়েছেন তাদের সহযোগিতা ছাড়া বিচার কার্য্য সম্প্রদান করা সম্ভব নয়। তিনি বলেন ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি।
জেলা ও দায়রা জজ এস এম আব্দুস সালাম সোমবার মেহেরপুর জেলা আইন জীবী মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে একথা বলেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ইব্রাহিম শাহিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সালেহ মো: নাসিমের সঞ্চালনায় মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবোনালের বিচারক মো:রাফিজুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শিরিন নাহার । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্রাচার্য।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার একরামুল হক হিরা, সফিকুল আলম, মারুফ আহম্মদ বিজন সাবেক সম্পাদক মিয়াজান আলী, ইয়ারুল ইসলাম। এর আগে আইনজীবী সমিতির পক্ষ থেকে নবাগত জেলা ও দায়রা জজ এস এম আব্দুস সালাম কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।