মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান গণসংযোগ করেছেন। রবিবার রাতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান মেহেরপুরের সদর উপজেলার গোভীপুরসহ বিভিন্ন গ্রামে গনসংযোগ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করার লক্ষ্য জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ মান্নানের এ গনসংযোগ।গণসংযোগকালে আব্দুল মান্নান বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন।