বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান গণসংযোগ

By মেহেরপুর নিউজ

August 28, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান গণসংযোগ করেছেন। সোমবার রাতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মনোহরপুর, কুলবাড়িয়া, শিবপুর চাঁদপুর সহ বিভিন্ন গ্রামে গনসংযোগ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করার লক্ষ্য জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ মান্নানের এ গনসংযোগ।গণসংযোগকালে আব্দুল মান্নান বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন।