বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল মান্নান মাষ্টারের স্ত্রী আর নেই

By মেহেরপুর নিউজ

March 13, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল মান্নান মাষ্টারের  স্ত্রী, যাদুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান টিপু ও মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজানুর রহমান নান্নুর মাতা রোকেয়া খাতুন ইন্তেকাল করেছেন  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি ২ ছেলে ৩ মেয়ে ও নাতি নাতকুড়ীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানা যায়, শুক্রবার সকাল ৯ টায় ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানাযায়, আজ শুক্রবার  বাদ এশা তাদের গ্রামের বাড়ি টুঙ্গি গোপালপুর ঈদ গাঁহ মাঠে জানাযা শেষে পাশ্ববর্তী কবরস্থানে দাফন করা হবে।

মরহুমার মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন মেহেরপুর নিউজ পরিবার , জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, সাংস্কৃতিক কর্মী মাহবুবুল হক মন্টু,  আনায়ারুল হক কালু, শামীম জাহাঙ্গীর সেন্টু, আবু তালেব, আতিক স্বপন, অরণি‘র সভাপতি নিশান সাবের গভীর শোক প্রকাশ করেছেন।