মেহেরপুর নিউজ:
করোনার প্রাদুর্ভাবে চলমান লকডাউনে কর্মহীন মেহেরপুর জেলা ইজিবাইক মালিক- চালক শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাউল বিতরণ করা হয়েছে ।
সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মেহেরপুর জেলা ইজিবাইক মালিক চালক শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে চাউল বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুরের ১২শ ইজিবাইক মালিক-চালক শ্রমিকদের প্রত্যেককে ২৫ কেজি করে চাউল প্রদান করেন। চাউল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম,মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।
এসময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। চাউল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান বলেন করোনার প্রাদুর্ভাবের কারণে মেহেরপুর জেলা ইজিবাইক মালিক চালক শ্রমিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেদিকে লক্ষ্য রেখেই জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের প্রচেষ্টায় মেহেরপুরে ১২শ ইজিবাইক চালক সদস্যকে প্রত্যেকে ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।