বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা ইসলামিক ফাউন্ডেশনে আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 14, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ)’র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এ জে এম সিরাজুম মুনিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিউজা-উল জান্নাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আবু রায়হান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যাদবপুর দক্ষিণপাড়া মক্তবের শিক্ষক রশিদা খাতুন।