বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা ক্রীড়া অফিস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 21, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগ জেলা ক্রীড়া অফিস টি-টোয়েন্টি ক্রিকেট শুরু টুর্ণামেন্টর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালের দিকে মেহেরপুর জেলা ক্রীড়া অফিসে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলন, ক্রিকেটার সোহেল রানা সবুজ, সাইদ হাসান জিকো,আসাদুর রহমান অনু প্রমূখ।

সভায় আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুর জেলা ক্রীড়া অফিস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা ক্রীড়া অফিস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জেলার মোট ৮ টি ক্লাব অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দলসমূহের মধ্যে মেহেরপুর এমকেএসপি, ইমরুল কায়েস ক্রিকেট একাডেমী, ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি, আমঝুপি পাবলিক ক্লাব, মেহেরপুর সূর্য তরুন ক্লাব, কাজলা ক্লাব,বন্দর আগমনী ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়।