বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা ক্রীড়া অফিস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

December 27, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ক্রীড়া অফিস ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার রাতে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে পুরস্কার তুলে দেওয়া হয়।

জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল।