মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগে গাংনী উপজেলা চ্যাম্পিয়ন তেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছে।
বুধবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় তেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সদর উপজেলা চ্যাম্পিয়ন মেহেরপুর শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
খেলায় তেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে ইব্রাহিম ও রুহান একটি করে গোল করেন, যা দলকে ফাইনালে পৌঁছে দেয়।