মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে বর্তমান জেলা চ্যাম্পিয়ন সদর উপজেলার শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছে।
বুধবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলের বড় ব্যবধানে গাংনী উপজেলা চ্যাম্পিয়ন শহরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
খেলার প্রথমার্ধে পুষ্প দুটি গোল এবং সুরভী একটি গোল করেন। দ্বিতীয়ার্ধে সুরভী আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।