বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার উদ্যোগে রক্তদান কর্মসূচি

By মেহেরপুর নিউজ

January 04, 2021

 মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার উদ্যোগে রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের নিয়ে ১০ জন রোগীকে স্বেচ্ছায় রক্ত দান করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।এর আগে গত বছর প্রায় ৩৫০ জনেরও বেশী মুহূর্ত রোগীকে রক্ত জোগাড় করেদিয়ে সহযোগিতা করেছেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা।

বিএসএল ব্লাড ব্যাংক নামক একটি ফেসবুক গ্রুপ করে এসব রক্ত জোগাড় করেন তিনি। তারই ধারাবাহিকতায় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে নিয়ে সোমবার দুপুরের দিকে রক্তদান কর্মসূচি পালন করেন তিনি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল বাসেত অভিক, আবু মোর্শেদ শোভন সরকার, মোহাম্মদ সান, সাবেক উপ গ্রন্থাগার বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, সদস্য শেখ সাব্বির সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।