বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬১ হাজার টাকা জরিমানা

By Meherpur News

March 24, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন, স্যাপোজিটর, মার্টিভিটামিন ও এ্যাম্পুল ও মূল্য বিহীন ঔষধ রাখার,মূল্য তারিখের না থাকা সহ বিভিন্ন অপরাধের ৩ ব্যবসায়ীর নিকট থেকে ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলে এই অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতি. দা.) মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে জ্বালানী গ্যাস, মুদি দোকান ও ঔষধসহ বিভিন্ প্রতিষ্ঠান তদারকি করা হয়।

মেসার্স সোহেলা মেডিকেলে মেয়াদ উত্তীর্ণ ( ফ্রিজে ২০২১,২০২২,২০২৩ ও ২০২৪ সালে মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন, স্যাপোজিটর, মার্টিভিটামিন ও এ্যাম্পুল) ও মূল্য বিহীন ঔষধ রাখায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ৪০ হাজার টাকা , লাইসেন্স বিহীন গ্যাস ব্যবসা পরিচালনা ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের মেসার্স আলমগীর ট্রেডার্স এন্ড বীজ ভান্ডারকে ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে সেন্টু স্টোরকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং দ্রুততম সময়ে সকল ত্রুটিসমূহ সংশোধন পূর্বক ব্যবসা পরিচালনা জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, সঠিকভাবে মুল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম।