মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের সার-কীটনাশক বিক্রয়, সারের মুল্যতালিকা প্রদর্শন না করা ও সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রীর অভিযোগে দুই ব্যবসায়ী জরিমানা।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা আমঝুপিতে এ অভিযান চালানো হয়।মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে আমঝুপি উত্তরপাড়া মেসার্স জলিল ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের সার-কীটনাশক বিক্রয়, সারের মুল্যতালিকা প্রদর্শন না করা ও সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং সতর্ক করা হয়।
এদিকে একই দিনে আমঝুপি মেসার্স মা মিনিশপ নামক প্রতিষ্ঠানে অভিযানে অননুমোদিত নিম্নমানের শিশুখাদ্য বিক্রয়, দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও মেয়াদ বিহীন দই ডিপ ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এবং মেহেরপুর জেলা পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।