বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের মরহুম সদস্যের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

By মেহেরপুর নিউজ

December 07, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ট্যাংকলরি (দাহ পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের মরহুম সদস্যের পরিবারের মাঝে আর্থিক অনুদান চেক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ট্যাংকলরি (দাহ পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আবু হোসেন খান বাবু, শরিফুল ইসলাম, খোকন মোল্লা,বিল্লাল হোসেন এবং শামসুল আলমের পরিবারকে ১ লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করা হয়।

মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ট্যাংকলরি (দাহ পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি এর সভাপতি আকিবের সভাপতিত্বে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ট্যাংকলরি (দাহ পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন বাবু, সাবেক সভাপতি নিজাম উদ্দিন রকেট, সহ সভাপতি আনোয়ার হোসেন, কোষাধক্ষ্য জাহিদুল ইসলাম জুয়েল, কোহিনুর বেগম, নার্গিস সুলতানা, শিল্পী, কাজল, সুফিয়া খাতুন, আবুল হাশেম প্রমূখ। পরে মরহুম ৪ শ্রমিক নেতার পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয়।