বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

May 10, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন। জেলা পরিষদের অন্যান্য সদস্যগণ সময় সেখানে উপস্থিত ছিলেন।