বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আবদুস সালামকে শুভেচ্ছা অব্যাহত

By মেহেরপুর নিউজ

October 22, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালামকে  শুভেচ্ছা জানানো অব্যাহত রয়েছে। শনিবার মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান, নব নির্বাচিত সদস্য শাহানা ইসলাম সান্তনা সহ গাংনী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালামকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা আবদুস সালামকে ফুলেল শুভেচ্ছা জানান।