বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে ইউপি সদস্য রেজাউল করিমের শুভেচ্ছা বিনিময়

By মেহেরপুর নিউজ

March 28, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের নবনির্বাচিত সদস্য রেজাউল করিম মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় নবনির্বাচিত সদস রেজাউল করিম জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম রেজাউল করিমকে ফুলের মালা পরিয়ে দেন। এ সময় জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন সেখানে উপস্থিত ছিলেন।