মেহেরপুর নিউজ:
কেন্দীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য শামীম আরা হীরার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন মেহেরপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
মঙ্গলবার সকাল থেকে মেহেরপুর শহরের নবনির্বাচিত সদস্য‘র বাসভবনে ফুলেল শুভেচ্ছা প্রদান ও সৌজন্য সাক্ষাতে যান মেহেরপুর জেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ফুলেল শুভেচ্ছা জানাতে আসা ব্যক্তি বর্গের সঙ্গে শামীম আরা হীরা কুশল বিনিময় করেন। এবং আগামী পাঁচ বছর সকলের সহযোগিতা নিয়ে সেবা করার কথা ব্যক্ত করেন।
উল্লেখ্য, অনুষ্ঠিতব্য মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে সদস্য পদে ৩৩ ভোটের ব্যবধানে পুনর্নির্বাচিত হয়ে বেসরকারিভাবে সদস্য নির্বাচিত হয়েছেন শামীম আরা হীরা। গতকাল সোমবার দিনভর ভোটগ্রহণ শেষ ৯২ ভোট পেয়ে নির্বাচিত সদস্য ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ভালোবাসায়।