বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সামিউল হকের যোগদান

By মেহেরপুর নিউজ

November 22, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন সামিউল হক। বুধবার সকালের দিকে সামিউল হক মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

সামিউল হক ইতো পূর্বে মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে সুনামের সাথে চাকরি করেছেন। এদিকে মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করায় সামিউল হককে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।