বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা পরিষদের সদস্যর উদ্যোগে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ প্রদান

By মেহেরপুর নিউজ

September 02, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম শান্তনার উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম সান্তনা মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানার মাধ্যমে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ করোনা সামগ্রী প্রদান করেন।