মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরনের উদ্যোগে শুভরাজপুর গ্রামে ভলিবল খেলোয়াড়দের মাঝে ভলিবল ও নেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালের দিকে শুভরাজপুর গ্রামে বল নেট বিতরণ করা হয়। মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন উপস্থিত থেকে ভলিবল দলকে নেট ও বল তুলে দেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।