মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুলাই: মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলীর বাড়িতে একটি রাতের রানী নাইট কুইন ফুল ফুটেছিল। শনিবার রাতে মিয়াজন আলীর বাড়ির একটি টবে ঐ ফুলটি ফোটে। এ্যাডঃ মিয়াজন আলীর স্ত্রী লাভলী ইয়াসমিন জানান প্রায় ৪ বছর আগে তার মেয়ে রচনা নাইট কুইনের গাছটি সংগ্রহ করে টবে লাগায়। পরম যতœ সহকারে গাছটিকে লালন পালন করার পরে কাংক্ষিত ফুলটি ফোটে।