বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

By Meherpur News

June 07, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার রায়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ মাসুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।