বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ সালের তালিকা প্রকাশ

By মেহেরপুর নিউজ

October 02, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ সালের তালিকা প্রকাশ করা হয়েছে। জেলা পর্যায়ের শ্রেষ্ঠদের আগামী ৭ অক্টোবর বিভাগীয় পর্যায়ে বাছাই করা হবে।

মেহেরপুর জেলা পর্যায়ে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তারা হলেন শ্রেষ্ঠ সহকারী শিক্ষক,গাংনী উপজেলার কাথুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসিফ আহমেদ, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মেহেরপুর বি এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা হাসিনা হুমাইরা, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বক্তিয়ার উদ্দিন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মেহেরপুর সদর উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শাহীন আক্তার, শ্রেষ্ঠ কাব শিক্ষক তেরঘরিয়া আশ্রয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুরা খাতুন, শ্রেষ্ঠ কর্মচারী পিটিআইয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ ইসরাফিল হোসেন, শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মেহেরপুর সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার জহুরুল হক, শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর মেহেরপুর ইউ আর সির ইন্সট্রাক্টর আব্দুল মতিন, শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর পিটিআই মেহেরপুর পিটিআই এর ইন্সট্রাক্টর আবুল কালাম আজাদ, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন এবং শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় গাংনী উপজেলার চেয়ারম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।