মেহেরপুর নিউজ, ২৬ মার্চ: মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যেগে জেলা প্রশাসক মো: শফিকুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান, জেলা আওয়ামীলীগে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, ভাষা সৈনিক ইসমাইল হোসেন।