বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা প্রশাসকের ওয়াকওয়ের নির্ধারিত স্থান পরিদর্শন

By মেহেরপুর নিউজ

September 08, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ওয়াকওয়ের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর খান।

বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান মেহেরপুর ওয়াকওয়ের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। পরিদর্শন কালে জেলা প্রশাসক স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। এবং ওয়াকওয়ে ও মিনি শিশুপার্কের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

পরিদর্শন কালে জেলা প্রশাসক ড,মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ছোট্ট একটি জায়গা, যে জায়গাটা আমরা শিশুদের জন্য রাখতে চাচ্ছি। তিনি বলেন, শহরের বড় বড় বিল্ডিং হচ্ছে। মার্কেট হচ্ছে। খালি জায়গা থাকছে না। যে কারণে শিশু ও বৃদ্ধদের বসার জায়গা দিন দিন হারিয়ে যাচ্ছে। সে কথা চিন্তা করেই শিশুদের বসার একটু ব্যবস্থা করতেই এখানেও ওয়াকওয়ে এবং মিনিং শিশু পার্ক তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, রনি খাতুন প্রমূখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।