বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা প্রশাসকের কক্ষে গন শুনানী অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 27, 2019

মেহেরপুর নিউজ, ২৭মার্চ:মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে বুধবার গন শুনানী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত গন শুনানীতে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জেলা প্রশাসকের কক্ষে সাক্ষাত করেন । জেলা প্রশাসক মো : আতাউর গনি সকলের কথা শোনেন এবং সমাধান করার জন্য আশ্বাস দেন । গন শুনানী কালে সদর উপজেলা গোপালপুর গ্রামের প্রতি বন্ধী সাহাবুল ইসলাম, ছাগল পালনের জন্য আবেদন করলে তিনি সাহাবুলকে ১বান্ডিল ঢেউটিন ও ঘর তৈরীর জন্য ৩ হাজার টাকা অনুদান দেওয়ার আশ্বাস দেন।