বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা প্রশাসকের কুলবাড়িয়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শন

By মেহেরপুর নিউজ

May 10, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। বুধবার বিকালের দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম কুলবাড়িয়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক আশ্রায়ন প্রকল্পে আশ্রিতদের উদ্দেশ্যে বলেন, বাড়ির আশেপাশে এবং আঙ্গিনায় কোন জমি ফেলে রাখা যাবে না। পরিত্যক্ত জমিতে সবজির চাষ করতে হবে। তিনি বলেন এতে করে আপনারা বেশি লাভবান হবেন। পরে জেলা প্রশাসক আশ্রয়ন প্রকল্পে আশ্রিত ব্যক্তিদের মাঝে সবজির বীজ বিতরণ করেন। পরিদর্শনকালে অন্যদের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক শংকর কুমার মজুমদার, কতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সাথে ছিলেন।