বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা প্রশাসকের গাংনীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন

By মেহেরপুর নিউজ

September 22, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসক মো: শামীম হাসান মেহেরপুরের গাংনী পৌরসভা, গাংনী উপজেলা ভূমি অফিস, ডিসি ইকো পার্ক পরিদর্শন করেছেন। শুক্রবার দুপুরের দিকে জেলা প্রশাসক গাংনীর বিভিন্ন দর্শনীয় স্থানসহ উন্নয়ন প্রকল্প গুলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হাসান পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প যথাযথভাবে ও দ্রুততার সাথে সম্পন্ন করাসহ পৌর এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ প্রদান করেন। এছাড়াও, আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে ভূমিসেবা প্রদান, ভূমি অফিসের সকল রেজিস্টার ও সিটিজেন চার্টার নিয়মিত আপডেট রাখতে নির্দেশনা দেন। পরবর্তীতে তিঁনি গাংনী উপজেলার ডিসি ইকো পার্কের চলমান উন্নয়ন ও সংস্কার কাজ পর্যবেক্ষণ করেন এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় পৌরসভার মেয়র আহাম্মেদ আলী, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম উপস্থিত ছিলেন।