বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা প্রশাসকের পিরোজপুর ভূমি অফিস পরিদর্শন

By মেহেরপুর নিউজ

March 04, 2019

মেহেরপুর নিউজ, ৪ মার্চ:

মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি সরকারী রাজস্ব আদায়ে ভূমি কর্মকর্তাদের আন্তরিক ভাবে কাজ করার আহবান জানিয়েছেন।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনি সোমবার মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন কালে কর্মকর্তাদের প্রতি এ আহবান জানান। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম সেখানে উপস্থিত ছিলেন।