বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা প্রশাসকের ব্র্যাক সিড ফার্ম ও ব্র্যাক সদর অফিস পরিদর্শন

By মেহেরপুর নিউজ

October 03, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসান ব্র্যাক সিড ফার্ম ও ব্র্যাক সদর অফিস পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসক শামীম হাসান মেহেরপুরের ব্রাক সিড ফার্ম ও ব্র্যাক সদর অফিস পরিদর্শন করেন।

পরিদর্শন কালে জেলা প্রশাসক মোঃ শামীম হাসান ব্র্যাকের কার্যক্রম সম্পর্কে অবহিত হন।পরিদর্শনকালে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান, ব্র্যাকের জেলা সমন্বয়ক শেখ মনিরুল হুদা, রিজিওনাল ম্যানেজার নাজমুল হোসাইন, রিজিওনাল ম্যানেজার (প্রগতি) মোঃ নাজমুজ্জামান মোল্লা, এরিয়া ম্যানেজার (দাবি)মহাদেব দাস, এরিয়া ম্যানেজার (প্রগতি) জোসনা বেগম, উপজেলা হিসাব ব্যবস্থাপক সমীর কুমার, এরিয়া সুপারভাইজার, টিভি কন্ট্রোল প্রোগ্রাম আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।