মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসান মেহেরপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
রবিবার সকালের দিকে জেলা প্রশাসক শামীম হাসান শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে কথা বলেন।
এর আগে জেলা প্রশাসক মাহমুদ শামীম হাসান শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসে পৌঁছালে বিদ্যালয় শিক্ষকগন তাকে স্বাগত জানান।