বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা প্রশাসকের সাথে এইচআরএমও’র সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

By মেহেরপুর নিউজ

February 07, 2018

মেহেরপুর নিউজ, ০৭ ফেব্রুয়ারি:

হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন’র (এইচআরএমও) মেহেরপুর জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যরা জেলা প্রশাসক পরিমল সিংহ’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার বিকাল ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ তাঁরা এ সাক্ষাত করেন এবং জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় জেলা প্রশসাক পরিমল সিংহ সকল সদস্যকে অভিননন্দন জানান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগীতা প্রদানের আশ্বাস দেন। সংগঠনের জেলা শাখার সভাপতি ইয়াদুল মোমিনের নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মুজাহিদ মুন্না, যুগ্ম সম্পাদক মাহবুবুল হক পোলেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক আব্দুল ওয়ালি রাজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানিয়া হক, দপ্তর সম্পাদক আফসানা বিশ্বাস তিথি, সদস্য আল ইকরাম সোহাগ, নাসিমুল জুনায়েদ, আসিফ ইকবাল শুভ, মান্নাফ মানান, হাসানুজ্জামান, রাজন আলী প্রমুখ।