বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা প্রশাসকের সাথে খুলনা বিভাগীয় কমিশনারের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 28, 2018

মেহেরপুর নিউজ, ২৮ অক্টোবর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের সাথে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্স জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক মো: আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহম্মেদ, (রাজস্ব) তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণপদ পাল, মুজিবনগর নির্বাহী অফিসার নাহিদা আক্তর প্রমূখ ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।