মেহেরপুর নিউজ, ৩১ মার্চ : মেহেরপুর জেলা প্রশাসক ও এসপি‘র সাথে গাংনী উপজেলা নব- নির্বাচিত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাত মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নব নির্বাচিত গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে সাক্ষাত করেন এসকল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দরা। গাংনী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, ভাইস চেয়ারম্যান অ্যাড. রাশেদুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন ও পৌর আওয়ামী লীগর সাথারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, পৌর আ.লীগ সহ সভাপতি আব্দুস সালামসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নব নির্বাচিতদের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।