টপ নিউজ

জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ক্ষুধার্ত হনুমানের দল

By মেহেরপুর নিউজ

August 26, 2020

মেহেরপুর নিউজ:

ছবির এ হনুমান গুলো দেখে মনে হতে পারে হনুমানের জন সমাবেশ চলছে। আসলে এটি হনুমানের গণসমাবেশ নয়, এটি মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সামনে ক্ষুধার্ত হনুমানের দল। ক্ষুধার তাড়নায় মানুষের দেওয়া খাবার খাওয়ার জন্য একত্রিত হয়েছে।

বুধবার এ দৃশ্য দেখে সকলেই কিছুটা হত বিবাহ হয়ে পড়েন। মেহেরপুর শহরে বেশ কিছুদিন যাবৎ হনুমানের দল শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দাপিয়ে বেড়াচ্ছে শুধুমাত্র ক্ষুধার জ্বালায়, কখনো জেলা প্রশাসন চত্বর, কখনো জজকোর্ট এলাকা, কখনো বা উপজেলা পরিষদ কিংবা কখনো শহরের এ বাড়ির ছাদ থেকে ও বাড়ির ছাদ, গাছের ডালপালা এমনকি বাড়ির আঙিনা প্রবেশ করছে।

ক্ষুধার্ত এ সকল হনুমানের দলগুলি আজ সকালের দৃশ্য। যেটি প্রথমেই হনুমানের দল এসে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পাঁচিলের সারিবদ্ধ ভাবে বসে অপেক্ষা করতে থাকে।

এরপর পরই পরই কয়েক ব্যক্তি বাদাম হাতে নিয়ে গাছের গোড়ায় বসার সঙ্গে সঙ্গে হনুমানের দল সেখানে হুমড়ি খেয়ে পড়ে হাত থেকে বাদাম নিয়ে একত্রে বসে খেতে শুরু করে। একত্রে হনুমানের দল বসে থাকা দেখে অনেকেই ভাবতে পারেন যে অনুমানের কোন সমাবেশ হচ্ছে, আসলে সেটি ছিল বাদাম খাওয়ার দৃশ্য।