বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় ও বরন অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

September 13, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ রঞ্জন রায়ের বিদায় ও নবাগত জেলা শিক্ষা অফিসার রুহুল আমিনের যোগদান উপলক্ষে বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেহেরপুরের প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের উদ্যোগে সন্ধ্যায় এ বিদায় অনুষ্ঠিত হয়। বিদায় বরন অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেষ রঞ্জন রায় এবং নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীনকে মেহেরপুরের শিক্ষক নেতৃবৃন্দের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রধান শিক্ষক জাহিদুর রহমান, শিক্ষক নেতা কমর উদ্দিন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ সেখানে উপস্থিত ছিলেন।