বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা প্রাশাসনের দুই কর্মচারীর বিদায় অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

January 14, 2019

মেহেরপুর নিউজ, ১৪ জানুয়ারি: মেহেরপুর জেলা প্রশাসাসকের কার্যালয়ে গাড়ি চালক তাহাজ উদ্দীন ও দপ্তরি মীর মাসুদ চাকুরী থেকে অবসর গ্রহন করায় জেলা প্রশাসনের উদোগে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শেখ ফরিদ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুল আলম, এনডিসি রকিবুল হাসান প্রমুখ। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ক্রেষ্ট প্রদান করা হয়।