বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

August 22, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে আব্দুস সালাম নামের এক মাদক ব্যবসায়ী আটক। তার কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের যাদবপুর গ্রামে এ অভিযান চালানো হয়। আটক আব্দুস সালাম মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর গ্রামের গোলাম রসুলের ছেলে।

জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমের নেতৃত্বে সহকারী পরিদর্শক রুহুল আমীনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে যাদবপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় আব্দুস সালামের দেহ তল্লাশী করে ৬ গ্রাম হেরোইন উদ্ধারসহ আব্দুস সালামকে আটক করেন। এ ঘটনায় মোমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারনীর ৮(খ) ধারায় মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।