বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

By মেহেরপুর নিউজ

April 05, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ মোঃ মোমিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার।

মঙ্গলবার সকালে মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকা থেকে মোমিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মোমিন মেহেরপুর শহরের বেড়পাড়ার আবুল হোসেনের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকায় অভিযান চালান। এসময় মোমিনকে আটক করেন। তার নিকট থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোমিনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।