বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

By মেহেরপুর নিউজ

April 05, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ জীবন ও সম্রাট নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকা থেকে জীবন ও সম্রাট কে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জীবন মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।এবং সম্রাট একই গ্রামের রহিল উদ্দিনের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায় অভিযান চালান।এসময় জীবন ও সম্রাটকে আটক করার পর তাদের নিকট থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।