মেহেরপুর নিউজ, ১০ মার্চ: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো : আতাউল গনির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, মেহেরপুর পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, সদর উপজেলা নির্বাহী আফিসার মো: মাসুদুল আলম, জেলা বিএমএ এর সভাপতি ডা: রমেশ চঁন্দ্র নাথ প্রমুখ।
সভায় মেহেরপুর জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।