বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা মুক্তিযোদ্ধাদের নির্বাচনী মিছিল ও পথসভা

By মেহেরপুর নিউজ

December 27, 2018

মেহেরপুর নিউজ, ২৭ ডিসেম্বর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ী করার লক্ষ্যে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেমের নেতৃত্বে কাথুলী মোড় থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোট এলাকায় গিযে শেষ হয়। পরে কাথুলী সড়কে সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেমের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ প্রার্থী ও জেলা আওয়ামীলীগ সভাপতি ফরহাদ হোসেন এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সম্পাদক আব্দুর রব বিশ্বাস, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন বিশ্বাস, খাজা নাজিম উদ্দীন, জিল্লুর রহমান, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, শাকিল আহম্মেদ প্রমুখ।