বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের উদ্যোগে মাস্ক বিতরণ

By মেহেরপুর নিউজ

April 21, 2021

 মেহেরপুর নিউজ:

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি নির্দেশনায় মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল এর উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর বড় বাজার এলাকায় এই কর্মসূচি করেন তারা। এসময় মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল-এর নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর থানা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ, শহর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি একে আজাদ সাগর, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক শাকিল আহামদ, সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।