বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

December 16, 2023

মেহেরপুর নিউজ:

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা এতে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। এর আগে জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ রুমন,লিউজা-উল জান্নাহ,টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী সহ-সভাপতি নুরুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।