বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়কের শেখ রাসেলের জন্মদিন পালন

By মেহেরপুর নিউজ

October 18, 2021

মেহেরপুর নিউজ:

শেখ রাসেল দিবস উপলক্ষে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতির উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিয়নের গোপালপুর মতিনের অফিস কার্যালয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মতিউর রহমান মতির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের নেতা মেহেদী হাসান মিলন, শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সেখানে কেক কাটা হয়। এসময় অন্যদের মধ্যে গোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ শ্যামপুর ইউনিট স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।